সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নজরুল ইসলামের ভজন গান

নিজস্ব প্রতিবেদক : ॐ তত্ত্বদর্শী~TatwaDarshi~तत्त्वदर्शी ॐ




ওরে যোগ-সাধনা পরে হবে নাম জপ্ তুই আগে।
সকল কাজে সকাল সাঁঝে গভীর অনুরাগে।।
ওরে যে ঠাকুরে পরান যাচে সেনামের মাঝে লুকিয়ে আছে,
যেমন বীজের মাঝে মহাতরু সঙ্গোপনে জাগে।।
বীজ না বুনে আগে ভাগেই ফসল খুঁজিস্ তুই,
তাই চিরকাল পোড়ো জমি রইল মনের ভুঁই।
তোর কোন পথ নাম জপের শেষে দেখিয়ে দেবেন তিনিই এসে,
তোর জীবন হবে প্রেমে রঙীন রঙ যদি রে লাগে।
তাঁর মধুর নামের রঙ যদি রে লাগে।।


২.

(ওরা)মানুষের তরে মালা গাঁথে, তাই সে-মালা শুকিয়ে যায় গো!
সে-মালা শুকায় না কভু যারা দেয় শ্রীহরির পায় গো।।
হরির চরণে নিবেদিত যার আত্মা ও তনুমন,
এই সংসার তার কাছে হায় নিত্য বৃন্দাবন!
(তার)হারায় না কিছু গো সকলই সে পায় শ্রীহরির করুণায়।।

৩.

প্রথম প্রদীপ জ্বালো মম ভবনে হে আয়ুষ্মতী
আঁধার ঘিরে' আশার আলো আনুক তোমার গৃহের জ্যোতি।।
হেরিয়া তোমার আঁখির আলোক
বিষদিত সাঁঝ পুলকিত হোক,
যেন দূরে যায় সব দুখ শোক, তব শঙ্খরব শুনি', হে সতী।।
কাঁকন পরা তব শুভ কর
মুখর করুক এ নীরব ঘর
এ গৃহে আনুক বিধাতার বর তোমার মধুর প্রেম-আরতি।।


মন্তব্যসমূহ