সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শুভ জন্মাষ্টমী উদযাপন হয়েছে রাজারঘাট শ্রীশ্রী নিগমানন্দ সারস্বত সংঘাশ্রমে

নিজস্ব প্রতিবেদক : ॐ তত্ত্বদর্শী~TatwaDarshi~तत्त्वदर्शी ॐ




শোভাযাত্রা


শোভাযাত্রা

শোভাযাত্রা

মহানামকীর্তন

বক্তৃতা

ভক্তগণ

বৈদিক নিত্য
    



        অত্যাচারী কংসের অত্যাচারে যখন মর্তলোক অতিষ্ঠ, ঠিক তখনই ভক্তের আকুল আবেদনে কংসের কারাগারে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিনী নক্ষত্রে দেবকীর কোল আলো করে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রতি বছর এই দিনটিকে স্মরণ করে সনাতন ধর্মালম্বীগণ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ব্রত সাধনা করেন। সনাতন ধর্মালম্বীদের মতে এই দিনটি সবচেয়ে পবিত্র দিন। বিখ্যাত জ্যোতিষী খানাও বলে গেছেন... " দুই ছাওয়ালের জন্মতিথি অষ্টমীর নবমী দুটি" এই তিথিতে উপবাস থেকে ভগবানের পূজা করে ব্রত করেন। 
 পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজারঘাট শান্তি বিদ্যানিকেতন এর উদ্যাগে রাজারঘাট শ্রীশ্রী নিগমানন্দ সারস্বত সংঘাশ্রম এর আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত হয় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন। বিকেল তিনটায় অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা;  সন্ধ্যা ছয়টায় মাতৃপূজা, মাতৃবন্দনা ও গুরুপূজা; রাত্রি ৮ টায় - রাজারঘাট শান্তি বিদ্যানিকেতন এর ছাত্র- ছাত্রীদের অংশগ্রহণে মন্ত্র আবৃত্তি, নিত্য, চিঠি এবং বাণীপাঠ; রাত্রি ৯ টায় - শ্রীমদ্ভগবদগীতা এবং শ্রীম্ভাগবত থেকে পাঠ করেন , শ্রী সুজিৎ চন্দ্র প্রামাণিক, ধর্মীয় আলোচক;  রাত্রি ১০ টায় - ভাব বিনিময় ও আলোচনা সভা; রাত্রি ১২  টায় - ভগবান শ্রীকৃষ্ণের পূজা ও অঞ্জলী প্রদান; রাত্রি ১২: ৩০ টায় - সুমধুর লীলা কীর্তন পরিবেশ করবেন ( শ্রী হরিশ চন্দ্র বর্মণ ~ শিমুলতলা, রাজারহাট) , পরদিন সকাল ৫:৩০ টায় - প্রভাতী কীর্তন ও শ্রীকৃষ্ণের পূজা, মহানামসংকীর্তন এবং অনুষ্ঠান শেষে   মহাপ্রসাদ গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  রাজারঘাট শ্রীশ্রী নিগমানন্দ সারস্বত সংঘাশ্রমের সম্পাদক শ্রী অনিল চন্দ্র বর্মণ ( ছানু); রাজারঘাট শান্তি বিদ্যানিকেতন এর সম্পাদক শ্রীমতি শম্পা রাণী , ইংরেজি প্রভাষক; শ্রী নিত্যানন্দ চন্দ্র বর্মণ , জনস্বাস্থ্য উপ প্রকৌশল অধিদপ্তর, উলিপুর; শ্রী সুজিৎ চন্দ্র প্রামাণিক, শিক্ষক,ধর্মীয় আলোচক; শ্রী জিতেন্দ্র নাথ রায়, অধ্যক্ষ চিলমারী মহিলা ডিগ্রি কলেজ; শ্রী গোপীনাথ চন্দ্র দাস, শিক্ষক; শ্রী শ্যামল চন্দ্র বর্মণ, সাংবাদিক; শ্রী মতিন্দ্র নাথ বর্মন, শিক্ষক;   শ্রী হেমেন্দ্র নাথ হেম , শিক্ষক, উপস্থাপক;  অন্তর চন্দ্র , কবি ও লেখক প্রমুখ।

মন্তব্যসমূহ