সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জেনেছি জেনেছি তারা তুমি যেন ভোজের বাজি

প্রতিবেদক : ॐ তত্ত্বদর্শী~তত্ত্বদর্শী~তত্ত্বদর্শী ॐ




তারা মা



গান: জেনেছি জেনেছি তারা তোমার জন্য ভোজ বাজি

মূল শিল্পী: পান্নালাল ভট্টাচার্য

গীতিকার ও সুরকার : শ্রীরাম দুলাল নন্দী


জেনেছি জেনেছি তারা , তুমি যেন ভোজের বাজি।
যে তোমায় যেভাবে ডাকে, তাতে তুমি হও মা রাজি।

মগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা
খোদা বলে ডাকে তোমায় মোঘল পাঠান সৈয়দ কাজী।

শাক্তে বলে তুমি শক্তি, শিব তুমি শৈবের উক্তি
সুরি বলে তুমি সূর্য, বিরাগী কয় রাধিকাজী।
গাণপত্য বলে গণেশ, যক্ষ বলে তুমি ধনেশ
শিল্পী বলে বিশ্বকর্মাবদর বলে নায়ের মাঝি।।


শ্রীরাম দুলাল বলে বাজি নয় এ যেন ফলে
এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে পাঁজি।






মন্তব্যসমূহ