সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজারঘাট শ্রীশ্রী নিগমানন্দ সারস্বত সংঘাশ্রমে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক : ॐ তত্ত্বদর্শী~TatwaDarshi~तत्त्वदर्शी ॐ










                      ওঁ জয়গুরু ওম্
                  ওঁ নমঃ ভগবতে বাসুদেবায়ঃ

      শঙ্করের মত                               গৌরাঙ্গের পথ


রাজারঘাট শ্রীশ্রী নিগমানন্দ সারস্বত সংঘাশ্রম

 
প্রিয় ঠাকুরের প্রাণপ্রিয় ভক্তবৃন্দ ও মাতৃমণ্ডলী,

আমাদের প্রীতি ও শুভেচ্ছাপূর্ণ জয়গুরু মধুর সম্ভাষণ গ্রহণ করিবেন। আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আগামী ২রা ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ (১৯ আগষ্ট ২০২২ খ্রি.) রোজ শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজারঘাট শান্তি বিদ্যানিকেতন এর উদ্যাগে রাজারঘাট সারস্বত সংঘাশ্রম কর্তৃক আয়োজিত সনাতন ধর্মীয় আদর্শ-উদ্দেশ্য, লক্ষ্য ও ভাবধারার উপর আলোচনা সভা, র‍্যালি, লীলকীৰ্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এতদুপলক্ষে শ্রী শ্রী ঠাকুরের সকল শিষ্য-ভক্ত ও ধর্মপ্রাণ ব্যাক্তিকে উক্ত উৎসবে যোগদানের জন্য সাদর আমন্ত্রণ জানাইতেছি এবং এই উৎসবকে সাফল্যমণ্ডিত করিবার জন্য সর্বপ্রকার সাহায্য-সহযোগিতা প্রেরণ-পূর্বক শ্রীশ্রী ঠাকুর মহারাজের কৃপা, করুণা ও আশীর্বাদ লাভে ধন্য হইবেন এই প্রত্যাশা ও নিবেদন রহিল। জয়গুরু ।


        নিবেদক

শ্রীশ্রী ঠাকুর চরণাশ্রিত 
         সম্পাদক 
রাজারঘাট শ্রীশ্রী নিগমানন্দ সারস্বত সংঘাশ্রম

শ্রী অনিল চন্দ্ৰ বৰ্ম্মন (ছানু)

চিলমারী, কুড়িগ্রাম।



অনুষ্ঠান সূচিঃ

০২রা ভাদ্র ১৪২১ বঙ্গাব্দ, শুক্রবার (১৯ আগষ্ট 2022 )



* বিকেল ৩ টায় - রাজারঘাট শান্তি বিদ্যানিকেতনের ছাত্র- ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা।

* বিকেল ৫ টায় - মাতৃবন্দনা, মাতৃপূজা ও গুরুপূজা ও সংঘাধিবেশন।
*  সন্ধ্যা ৬ টায় - সন্ধ্যারতি, স্তোত্রপাঠ, ধ্যান।

* রাত্রি ৮ টায় - রাজারঘাট শান্তি বিদ্যানিকেতন এর ছাত্র-ছাত্রীদের দ্বারা ভজনগীতি, নিত্য, মন্ত্র আবৃত্তি, চিঠি এবং বাণীপাঠ।

* রাত্রি ৯ টায় - শ্রীমদ্ভগবদগীতা এবং শ্রীমদ্ভাগবত থেকে পাঠ করবেন (শ্রী সুজিৎ চন্দ্র প্রামাণিক, ধর্মীয় আলোচক, রাজারঘাট শান্তি বিদ্যানিকেতন, চিলমারী, কুড়িগ্রাম)।

* রাত্রি ১০ টায়- ভাব বিনিময় ও আলোচনা সভা।

* রাত্রি ১২ টায়- ভগবান শ্রীকৃষ্ণের পূজা ও অঞ্জলী প্রদান।

* রাত্রি ১২:৩০ টায়- সুমধুর লীলাকীর্তন পরিবেশ করবেন (শ্রী হরিশ চন্দ্র বর্মণ, শিমুলতলা, রাজারহাট)।

* ০৩রা ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, শনিবার (২০ আগষ্ট ২০২২)

 * সকাল ৫:৩০ টায়- প্রভাতী কীর্তন ও শ্রীকৃষ্ণের পূজা, মহানামসংকীর্তন এবং অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ গ্রহণ ।

মন্তব্যসমূহ