সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শ্রীমৎ অনির্বাণ এর জীবনী

নিজস্ব প্রতিবেদক : ॐ তত্ত্বদর্শী~TatwaDarshi~तत्त्वदर्शी ॐ

শ্রীমৎ অনির্বাণ





মরমীবেদ ভাষ্যকার, কবি লেখক, মনীষী আধ্যাত্মপুরুষ শ্রীমৎ অনির্বাণ ১৩০৩ সালের ২৪ আষাঢ় (১৮৯৬ ইং) ময়মনসিংহ এ জন্মগ্ৰহন করেন। তাঁর পূর্ব নাম ছিল নরেন্দ্রচন্দ্র ধর ‌ । পিতা ডাক্তার রাজচন্দ্রধর ও মাতা সুশীলা দেবী। ঢাকা ও কলিকাতায় কঠোর ছাত্র জীবন যাপন করে ম্যাট্রিকে বৃত্তি লাভ এবং বি-এ ও এম- এ পরীক্ষায় সংস্কৃতে প্রথম স্থান  অধিকার করেন। পিতা সপরিবারে সংসার ত্যাগ করে শ্রীমৎ স্বামী নিগমানন্দের আশ্রয় গ্রহণ করেন। নরেন্দ্র চন্দ্র তার কাছে ১৯১৪ সালে ব্রহ্মচর্য ও ১৯২৭ সালে সন্ন্যাস গ্রহণ করে ন। সন্ন্যাস নাম - শ্রীমৎ স্বামী নির্বাণানন্দ সরস্বতী। আসামের কোকিলামুখস্থিত, " আসাম বঙ্গীয় সারস্বত মঠে" দীর্ঘ ১২ বছর পরিচালক, ঋষি বিদ্যালয় অধ্যাপক এবং পরে আচার্য এবং "আর্যদর্পণ" পত্রিকার সম্পাদক ছিলেন। 

১৯৩০ থেকেই স্বাধীন পরিব্রাজক সন্ন্যাসী রূপে হিমালয়ের বিভিন্ন স্থানে নিভৃতে সাধনা করেন। আলমোড়ায়, বালক-বয়সে দৃষ্ট জীবন - দেবতা হৈমবতী বা বেদময়ী বাকের উদ্ভাস লাভ করে বেদকে সমগ্র ভারতীয় সংস্কৃতির মূলাধার রূপে দর্শন করেন। তাঁর বাকি জীবন এই সত্য দর্শনেরই বিবৃতি। এই মহা সমন্বয়ের উপলব্ধিকে বিস্ময়কর পাণ্ডিত্যপূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ মন্ডিত করে শিলঙে রচনা করেন মহাগ্রন্থ " বেদ মীমাংসা" রবীwন্দ্রপুরস্কার লাভ করে। শ্রী অরবিন্দের মধ্যে উপলব্ধ সত্যের প্রতিফলন দেখে বেদভাষ্যের সঙ্গে সঙ্গে অরবিন্দ ভাষ্য রচনাও তার জীবনের অন্যতম ব্রত হয়ে দাঁড়ায়। তাঁর LIFE DIVINE এর অনুবাদ কি শ্রী অরবিন্দ " A LIVING TRANSLATION " বলে অভিনন্দিত করেন। 

১৯৬৪ সাল থেকে তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন এবং বৈদিক ও অরবিন্দ - সাহিত্য সম্পর্কে নিয়মিত প্রবচন, উপনিষদ ভাষ্য রচনা , প্রশ্নোত্তর ইত্যাদি মধ্য দিয়ে উপলদ্ধি জীবন সত্যকে প্রকাশ করে চলেন। বাইরে শীর্ণ তপস্বী মূর্তি, ভিতরে রসাবিষ্ট অনির্বাণ ছিলেন অন্তরে অন্তরে বাউল। রবীন্দ্রনাথ ছিলেন তার প্রাণপুরুষ। তিনি মনে করতেন, বৈরাগ্য প্রেম এই উভয়ের যুগনদ্ধতাই তাই জীবনের মহত্তর শিল্প।


ভারত - বন্দনা রূপ সম্কল্পিত ভারত পরিক্রমা ১৯৬৭ -তে কেদার বদ্রিনাথে সমাপ্ত হয় ‌ । ১৯৭১ -এ আকস্মিক পতনজনিত আঘাতের কারণে গুরুতর ব্যাধিগ্রস্ত হন। ঐ অবস্থাতেও বহু স্বদেশী ও বিদেশী অধ্যাত্মপিপাসু ও জ্ঞানার্থীর আশ্রয়স্থল ছিলেন। ১৯৭৮ - এর ৩১ শে মে ( ১৭ জ্যৈষ্ঠ ১৩৮৫)   পরলোকে প্রয়াণ করেন।


🖊️---~--~~~--~-~~~~- গৌরী পাল


শ্রীমৎ অনির্বাণ রচিত কিছু ব‌ইয়ের নাম :
____________________________________
১. দিব্য-জীবন ( ৩ য় খন্ড) ( শ্রী অরবিন্দ রচিত--- Life Divine - - বঙ্গানুবাদ )

২. দিব্যজীবন- প্রসঙ্গ  
৩. যোগসমন্বয় - প্রসঙ্গ
৪. কাবেরী ( কবিতা )
৫. বেদ- মীমাংসা ( ৩য় খন্ড )
৬ . উপনিষদ প্রসঙ্গ ( ১ম ) ঈশোপনিষদ, (২ য় ) ঐতরেয় উপনিষদ , (৩ য়) কেন উপনিষদ 
৭. প্রবচন ( ৩য় খন্ড ) পত্রাবলী
৮. পত্রের লেখা ( ৩য় খন্ড ) 
৮. গীতানুবচন ( ৩ য় খন্ড)
১০. স্নেহাশিস্
১১. প্রশ্নোত্তরী
১২. দক্ষিণামূর্তি
১৩. বেদান্ত জিজ্ঞাসা
১৪. শিক্ষা
১৫ . অন্তর্যোগ
১৬. রচনা-বিচিত্র
ইত্যাদি।






©️ অন্তর্যোগ ~~~ অনির্বাণ,  প্রকাশক, শ্রীগৌতম ধর্মপাল ( লেখক পরিচিতি, গৌরিপাল, ১৩৮৭ বঙ্গাব্দ, হৈমবতী প্রকাশনী ~~~ ৯/২ ফার্ন রোড, কলিকাতা ----১৯)।
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

মন্তব্যসমূহ