রাজারঘাট শান্তি বিদ্যানিকেতন
নিজস্ব প্রতিবেদক : ॐ তত্ত্বদর্শী~TatwaDarshi~तत्त्वदर्शी ॐ
![]() |
শুভ উদ্বোধন শ্রীমদ্ভগবত গীতা হাতে শিক্ষার্থীবৃন্দ। |
পয়লা বৈশাখকে সামনে রেখে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমাদের বর্ষবরণ উৎসব এবং রাজারঘাট শান্তি বিদ্যানিকেতন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো।
বিকেল ৩টা থেকে রাত্রি আটটা পর্যন্ত এ অনুষ্ঠান চলমান অব্যাহত থাকে। ৫০ জন ছাত্রছাত্রীর মধ্যে গীতা দান করা হয়। এটি অনুষ্ঠিত হয় রাজারঘাট সারস্বত সংঘাশ্রম, চিলমারী কুড়িগ্রাম এ। মন্দির কমিটির সভাপতি শ্রী অনিল কুমার ছানু জানিয়েছেন..." আজ থেকে প্রতি শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সনাতন ধর্মীয় ক্লাস চলবে।"
শান্তি বিদ্যানিকেতন এর পরিচালক শ্রীমতি সম্পা রাণী বলেন... "শিশুদের যাতে মনুষ্যত্ব জাগ্রত হয়, তারা যেন ধর্মের পথে থাকে এবং আমরাও যেন সপ্তাহে শুধু একটা দিন সময় দেই।"
প্রাধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুজিৎ প্রামাণিক ( ধর্মীয় আলোচক, শান্তি বিদ্যানিকেতন এর শিক্ষাগুরু) এবং শ্রী পূর্ণ চন্দ্র বর্মণ ( গীতা পাঠক, শান্তি বিদ্যানিকেতন এর শিক্ষাগুরু) তারা বলেন আমরা যথার্থ ভাবে পাঠদান করে যাব।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ....
শ্রী সুনিল কুমার, সভাপতি, পূজা উদযাপন পরিষদ, চিলমারী কুড়িগ্রাম।
শ্রী নিত্যানন্দ চন্দ্র বর্মণ , উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী উলিপুর।
শ্রী মনোরঞ্জন চন্দ্র বর্মণ , সাংগঠনিক সম্পাদক, পূজা উদযাপন পরিষদ , চিলমারী, কুড়িগ্রাম।
শ্রী মোহন চন্দ্র বর্মণ, আমিন ।
শ্রী সুনিল চন্দ্র বর্মণ, শিক্ষক, পরিচালক, আইডিয়াল কোচিং হোম।
শ্রী মতিন্দ্রনাথ বর্মণ ।
শ্রী কার্তিক চন্দ্র বর্মণ।
শ্রী হেমন্ত চন্দ্র বর্মণ।
শ্রী হেমেন্দ্র নাথ হেম, উপস্থাপক, শিক্ষক, পরিচালক এম বি এস রেসিডেনসিয়াল কোচিং হোম।
শ্রী অন্তর চন্দ্র বর্মণ, কিশোর কবি ও লেখক।
নানা আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে অনুষ্ঠান শেষ হয়েছে।
ইউটিউবে দেখুন...
https://youtu.be/ApgykWlDp1I
ভিজিট করুন:
tatwadarshi.blogspot.com
ফেসবুক পেজ: ॐ তত্ত্বদর্শী-TatwaDarshi-तत्त्वदर्शी ॐ
কিছু মূহূর্তের ছবি:











মন্তব্যসমূহ