সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আজ ভগবান শ্রীরাম চন্দ্রের আবির্ভাব তিথি

নিউজ: ॐ তত্ত্বদর্শী~TatwaDarshi~तत्त्वदर्शी ॐ









আজ রামনবমী আজকে এই দিনে ত্রেতাযুগে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র মর্ত্যভূমিতে অবতীর্ণ হন। আজকের এই দিনটাকে সনাতন ধর্মাবলম্বীগণ রামনবমী হিসেবে পালন করে থাকে। এটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অনুষ্ঠিত হয়।  ভারত - বাংলাদেশ , নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে রামনবমী। 
প্রাচীন ভারতের বিখ্যাত জ্যোতির্বিদ খনা বলেছেন....
"শয়ন উত্থান পার্শ্ব মোড়া 
তার মধ্যে ভিমা ছোড়া,
দুই ছাওয়ালের জন্ম তিথি
 অষ্টমী নবমী দুটি,
পাগলার চৌদ্দ পাগলির আট
এই নিয়ে কাল কাট,
এও যদি না পারিস 
ভগার খাদে ডুবে মরিস।"

এখানে " দুই ছাওয়ালের জন্ম তিথি অষ্টমী নবমী দুটি" অর্থাৎ অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম এবং নবমী রাম চন্দ্রের জন্ম। আজ সেই নবমী তিথি এ তিথিতে যথাযথভাবে পালিত হবে শ্রীরাম চন্দ্রে আবির্ভাব তিথি। প্রত্যেক ঘরে ঘরে পালিত হোক শ্রী রামচন্দ্রের জন্ম উৎসব।


মন্তব্যসমূহ