সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সিন্দুরমতির মেলা

নিউজ: ॐ তত্ত্বদর্শী~TatwaDarshi~तत्त्वदर्शी ॐ









আজ লালমনিরহাটের ঐতিহাসিক সিন্দুরমতির মেলা। উত্তরবঙ্গের ঐতিহাসিক চিলমারী অষ্টমীর মেলার  পরদিনই অনুষ্ঠিত হয় লৌকিক দেবী সিন্দুরমতির মেলা। এটি অনুষ্ঠিত হয় লালমনিরহাট জেলার   সিন্দুরমতি নামক জায়গায়। প্রত্যেক বছর রাম নবমীর দিন এ মেলা অনুষ্ঠিত হয়। দূরদূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থীর আগমনে জমজমাট ভাবে মেলা অনুষ্ঠিত হয়।

জনশ্রুতি আছে......
জমিদার নারায়ন চক্রবর্তী খরা জনিত কারনে এক পুকুর খনন করেন। কিন্তু পুকুরে পানি না উঠায় স্বপ্নাদেশ অনুযায়ী তার দুই মেয়ে সিন্দুর ও মতি-কে পুকুরের মাঝখানে নামিয়ে পূজার ব্যবস্থা করেন। কিন্তু জমিদার পূজার উপাচার সঠিক ভাবে ব্যবস্থা করতে না পারায় তা সংগ্রহের জন্য যান । তিনি উপাচার আনতে গেলে ইতোমধ্যে পুকুর জলে কানায় কানায় ভরে যায়। সকলেই দীঘি থেকে উপরে  উঠলেও সিন্দুর ও মতি অথৈ জলে তলিয়ে যায়। পরে জমিদার স্বপ্নে দেখেন তার দুই মেয়ে দেবত্ব প্রাপ্ত হয়ে অমরত্ব লাভ করেছে। সেই থেকে কালক্রমে ঐ স্থানের নাম হয়ে সিন্দুরমতি । 
প্রত্যেক বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সিঁন্দুরমতি দীঘিতে  স্নান এবং মন্দিরে পূজার্চনা হয়।


বিঃ দ্রঃ আমাদের ফেসবুক পেজ "ॐ তত্ত্বদর্শী ~ TatwaDarshi~तत्त्वदर्शी ॐ " থেকে আপনাদের আংশিক কিছু দৃশ্য দেখানো হবে।




















মন্তব্যসমূহ