সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

উত্তরবঙ্গের বৃহত্তম ঐতিহ্যবাহী চিলমারী মহাঅষ্টমী স্নান





উত্তরবঙ্গের বৃহত্তম ঐতিহ্যবাহী চিলমারী মহাঅষ্টমী স্নান 

🙏          
     "ব্রহ্মপুত্র মহাভাগ শান্তনোঃ কুলনন্দনঃ।
অমোঘা গর্ভসম্ভূতো পাপং লৌহিত্য মে হর।।"
                 🙏                                          🙏
" ওকি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে" এই গানের কারণে চিলমারীর পরিচিতি বিশ্বজুড়ে তাছাড়া আরও একটি কারণে চিলমারী ব্যাপক ভাবে পরিচিত তা হলো ব্রহ্মপুত্র নদে মহাঅষ্টমী স্নান উৎসব। দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বী  লক্ষ লক্ষ ভক্তবৃন্দের জনস্রোতে মেতে ওঠে চিলমারী বন্দর। চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে প্রতি বছর চিলমারীতে অনুষ্ঠিত হয়ে থাকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই মহাঅষ্টমীর স্নান। লাঙ্গলবন্দের পরই চিলমারীর অষ্টমীর স্নানকে দ্বিতীয় বৃহত্তম তীর্থ স্থান বলে গণ্য করা হয়। ব্রহ্মপুত্র নদের তীরে লাখো লাখো ভক্ত তাদের বিশ্বাস অনুযায়ী পাপ মোচনের জন্য স্নান উৎসবে মেতে ওঠেন।  করোনার কারণে গত ২ বছর ধরে সাময়িক ভাবে বন্ধ ছিল এ উৎসব‌। এবার ০৯ এপ্রিল রোজ শনিবার ভোর থেকেই শুরু হবে স্নান উৎসব। এবারের মেলাটি অনুষ্ঠিত হবে রাজারভিটা, পুটিমারি ঘাট এবং রমনাঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীরে।

🙏 আপনারা সবান্ধবে আমন্ত্রিত।

বিঃদ্রঃ আপনারা আমাদের " ॐ  তত্ত্বদর্শী-TattaDarshi-तत्त्वदर्शी ॐ " ফেসবুক পেজ থেকে মহাঅষ্টমী স্নানের কিছু মূহূর্ত দেখতে পারবেন।
🖊️©️ A.C

 ছবি : নেট থেকে সংগ্রহীত।


মন্তব্যসমূহ