সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মা হ‌ওয়া কি মুখের কথা




📜ধরণ:শ্যামা সংগীত

🗣️কথা ও সুর : কবিরঞ্জন রামপ্রসাদ সেন

🎶গান: মা হওয়া কি মুখের কথা

🔘তাল: বসন্ত বাহার একতাল

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
#মা হওয়া কি মুখের কথা (৪)

(শুধু) প্রসব করলে হয়না মাতা-(২)

(যদি) না বুঝে সন্তানের ব্যাথা-(২)

#মা হওয়া কি মুখের কথা-(২)

দশমাস দশদিন যাতনা পেয়েছে মাতা-(২)

এখন ক্ষুধার বেলা,শুধা লেনা, এল পুত্র গেল কোথা-(২)

#মা হওয়া কি মুখের কথা-(২)

সন্তানে কু-কর্ম করে,বলে সারে পিতা-মাতা-(২)

দেখ কাল প্রচন্ড করে দন্ড,তাতে তোমার হয়না ব্যাথা (মা) -(২)

#মা হওয়া কি মুখের কথা-(২)

দ্বিজ রামপ্রসাদ বলে মা-(২)
এ চরিত্র শিখলে কোথা

যদি ধর আপন পিতৃধারা , নাম ধরোনা জগন্মাতা-(২)

#মা হওয়া কি মুখের কথা-(২)


মন্তব্যসমূহ