অন্তর চন্দ্র
Antor Chandro
ভক্তিগীতি
------- শ্রী অনন্ত চন্দ্র বর্মন
ভগবান দাও দেখা একবার এসে।
তোমারে দেখব বলে আছি আমি ব্যাকুল হয়ে।।
তোমারি জন্য ঘুরি আমি পথে ঘাটে
কোথাও পাইনি তোমার দেখা যে।
তুমি আছো কোথায় কত দূরে
জানিনা তো আমি যে।।
তোমারি স্মরণে তোমারি চরণে
আছি যে আমি বেচে।
দিনে রাতে তোমার নাম ডাকি যে কত
দাও দেখা একবার এসে।।
তুমি ছাড়া নাইকো গতি এ ধরাধামে
কি ভুল করেছি আমি বল আমারে।
কি জন্য দিলে আমায় দুঃখ ব্যথা
একবার আমায় দাও দেখা এসে ।
তারিখ: ০১/০৮/২০২১
স্থান : শিয়াচর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

মন্তব্যসমূহ