অভয় বাণী!
ঘন অমানিশার ঘোর অন্ধকার শত লাঠির আঘাতেও দূর হয় না, কিন্তু যেমনি পূর্বগগনে অরুণরাগ ফুটে ওঠে, নবসূর্যের উদয়াভাস নবপ্রভাতের সূচনা করে, তেমনি সব আলো হয়ে যায় - অন্ধকার পালায়। তোরাও তেমনি জ্ঞানসূর্যের অপেক্ষায় নীরবে অনুদ্বেলিত হৃদয়ে প্রতীক্ষা কর্, বসে থাক্ আমার উপর নির্ভর করে নির্ভয়ে। যথাসময়ে একদিন তোদের হৃদয় সত্যের আলোকে আলোকিত হয়ে উঠ্বেই, তোদের জীবনে নবপ্রভাতের উদয় হবেই।
ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব।
জয়গুরু জয়গুরু জয়গুরু
অন্তর চন্দ্র

মন্তব্যসমূহ