সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

স্বামী বিবেকানন্দ ।। অন্যান্য


 ✍️: শ্রীকৃষ্ণের এক শিষ্য তৎকালীন ভারতের সম্রাট শত্রু কর্তৃক সিংহাসনচ্যুত হইয়া রানীর সহিত হিমালয়ে অরণ্যে আশ্রয় লইয়া ছিলেন। সেখানে রানী একদিন তাকে জিজ্ঞাসা করেন, আপনি সর্বপেক্ষা ধার্মিক ব্যক্তি, আপনাকে কেন এত কষ্ট যন্ত্রণা ভোগ করিতে হইতেছে? যুধিষ্ঠির উত্তর দেন, প্রিয়ে, দেখো দেখো, হিমালয়ের দিকে চাহিয়া দেখো, আহা! কেমন সুন্দর ও মহান! আমি হিমালয় বড় ভালোবাসি। পর্বত আমাকে কিছুই দেয় না, তথাপি সুন্দর ও মহান বস্তুকে ভালোবাসাই আমার স্বভাব, তাই আমি হিমালয় কে ভালবাসি। ঈশ্বরকেও আমি ঠিক এই জন্য ভালোবাসি। তিনি নিখিল সৌন্দর্য মহত্বের মূল, তিনি ভালোবাসার একমাত্র পাত্র। তাহাকে ভালোবাসা আমার স্বভাব তাই আমি ভালোবাসি। আমি কোন কিছুর জন্য প্রার্থনা করি না, আমি তাহার নিকট কিছুই চাইনা, তাহার যেখানে ইচ্ছা আমাকে তিনি সেখানে রাখুক, সর্ব অবস্খাতেই আমি তাহাকে ভালোবাসিবো। আমি ভালোবাসার জন্য তাকে ভালোবাসি। আমি ভালোবাসার ব্যবসা করি না।
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
     ✍️ স্বামী বিবেকানন্দ কর্তৃক ১৯ শে সেপ্টেম্বর নবম দিবসের অধিবেশনে শিকাগো মহান ধর্ম সভায় ভাষণের বক্তৃতার একটি অংশ‌।
[।।।।🙏🙏

মন্তব্যসমূহ